মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া ৯ নং ওয়ার্ড ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শাহিনুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শিহাব উদ্দিন মাদবর।