মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ ক্যাম্পেইন ও ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২০ মে) উপজেলার ছাতিরচর বাজারে এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে ছাতিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, ইউপির সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক, ইমাম, চিকিৎসক, কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীসহ এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী ও তথ্যবহুল এই আয়োজনটি উপস্থিত সকল শ্রেণী-পেশার মানুষ অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেন।
ভিডিও প্রদর্শনী ও আলোচনা শেষে উপস্থিত দর্শকদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে কুইজে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে পরিচালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের নিকলী উপজেলা সমন্বয়কারী মোঃ ফারুক হোসেন। উপস্থিত বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং ছোটখাটো বিরোধ সহজে নিষ্পত্তিতে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। এই ধরনের ক্যাম্পেইন সাধারণ মানুষকে আইনি অধিকার সম্পর্কে আরও সচেতন করবে।