
সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়।
গতকাল মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার ভূমি অফিস চত্বরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকহাত আরা।
উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহমেদ । অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।