মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ASSET প্রকল্পের ৮ম সাইকেলের কোর্স সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬ খ্রি.) বিকাল ৫টায় দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে শেখপুরা মাতা সাগর এলাকায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রুপান্তরিত করতে পারলেই দেশের অর্থনৈতিক চাকা সচল হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম বিদেশে দক্ষজনশক্তি রপ্তানিতে অবদান রেখেছেন। দক্ষতা অর্জন করতে হলে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আবার প্রশিক্ষণ নিলেই হবে না প্রশিক্ষণ নেওয়ার পরে তা রপ্ত করতে হবে, ভুলে গেলে চলবে না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.এম. হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), দিনাজপুর এবং তমালিকা পাল, উপজেলা নির্বাহী অফিসার, সদর, দিনাজপুর।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় ।সকল বক্তাই দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও ASSET প্রকল্পের মাধ্যমে যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য ইলেকট্রিক্যাল,আরএসি , অটোমেকানিক্স , কনজুমার ইলেকট্রনিক্স এবং কম্পিউটার অপারেশন কোর্স সম্পন্ন করা ৯৭জন কৃতকার্য
শিক্ষার্থীকে সনদপত্র বিতরণ করা হয়।