মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়িতে একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
গতকাল ১৬ শনিবার রাত ১১ টায় হারুয়ালছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকার সুজানগর চা বাগান গ্রামের ননাই নামে এক ব্যক্তির কাছ থেকে ওই বন্দুক উদ্ধার করে।
জানা গেছে, স্থানীয় ইউপি সদস্য মো: করিম মইনু ও গ্রাম পুলিশের যৌথ উদ্যোগে বন্দুকটি উদ্ধার করা হয়। আজ ১৭ মে রবিবার দুপুরে উদ্ধারকৃত বন্দুকটি হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের হেফাজতে নেওয়া হয়েছে।
খবর পেয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদে এসে বন্দুকটি উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করে বন্দুক টি নিয়ে থানায় নিয়ে যান।