মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

সানাউল্লাহ,(রাজশাহী) প্রতিনিধি : / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এর সাথে রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সভায় রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, যানজট ও অটোরিক্সা নিয়ন্ত্রণ, সিসি ক্যামেরা সংযোজন, শিল্পায়ন-কর্মসংস্থান, আধুনিক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, ফুটপাত দখলমুক্তকরণ, জলাশয় সংরক্ষণ, খেলার মাঠ স্থাপন, নাগরিক সেবা সুনিশ্চিত করণে ওয়ার্ড কার্যালয় কাম কমিউনিটি সেন্টার স্থাপন ইত্যাদি বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন। এ সময় রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে সহযোগিতা চাইলে রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আমাকে রাজশাহী নগরবাসীর সেবার করার সুযোগ দিয়েছেন। ইতোমধ্যে থমকে থাকা উন্নয়ন এগিয়ে নেওয়া হচ্ছে। নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। রাজশাহী নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। একাজে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
রাসিক প্রশাসক বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কারকরণ, রাস্তার খানাখন্দ মেরামত, মশক নিধনে ফগার স্প্রে, পদ্মা নদীকে ঘিরে পর্যটন কেন্দ্রের উন্নয়ন সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করা হচ্ছে। হাইটেক পার্ক সংলগ্ন মাঠকে মিনি স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা, গুলজারবাগ ও ভদ্রা লেকে ফোয়ারা স্থাপন, পর্যটন শিল্পের উন্নয়ন, বৃক্ষরোপণ ইত্যাদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হাম-রুবেলা প্রতিরোধে দেশের মধ্যে সর্ব প্রথম আমরা জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করেছি। হাম-রুবেলা টিকাদানে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।
মতবিনিময় সভায় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন, সহ-সভাপতি আব্দুস সবুর ও শাহরিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক আবু কাউসার মাখন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, অর্থ সম্পাদক আল আমিন, কার্যনির্বাহী সদস্য মঞ্জুয়ারা খাতুন, সুজাউদ্দিন ছোটন, আজিবর রহমান,লিয়াকত হোসেন, মোঃ রাজিব আলী রাতুল, রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকার সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *