1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল।

নাজমুল আলম মুন্না,সাতক্ষীরাঃ
  • Update Time : Saturday, March 7, 2026,
  • 123 Time View
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল। সংসদ সদস্যসহ জেলার  উর্দ্ধতন রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা প্রশাসকসহ উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রখ্যাত গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল।
শুক্রবার বিকেলে লেকভিউ কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর চৌধুরী, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-এলাহী, সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দৈনিক হৃদয় বার্তার সম্পাদক জিএম মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, এড. দিলীপ কুমার দেব, কালিদাস রায়, শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, এড. খায়রুল বদিউজ্জামান,শামীম পারভেজ, ডা. মহিদার রহমান, এসএম আকরামুল ইসলাম, মেহেদি আলী সুজয়, বেলাল হুসাইন, আশরাফুল ইসলাম খোকন, বরুণ ব্যানার্জী, মোশাররফ হোসেন,আহসানুর রহমান রাজীব, শেখ তানজির আহমেদ, আব্দুস সামাদ, সহিদুল ইসলাম, কৃষ্ণমোহন ব্যানার্জী, আসাদুজ্জামান সরদার, আব্দুল মমিন,জামালউদ্দীন,গাজী ফরহাদ, এস এম বিল্পব, আলী মোক্তাদা হৃদয়, সোহবার হোসেন,আমিনুর রহমান,আবু সাঈদ,নাজমুস সাদাত জাকির, জুলফিকার আলী জিন্নাহ, হাবিবুর রহমান সোহাগ, হোসেন আলী,এস এম তৌহিদুজ্জামান,শহীদুজ্জামান শিমুল, রায়হান সিদ্দিকী, আব্দুর রহমান,সানজিদুল হক ইমন,হাসান গফুর,রেজাউল ইসলাম বাবলু, বোরহানউদ্দীন বুলু, তৌফিকুজ্জামান লিটু, নাজমুল আলম মুন্না, ইদ্রিস আলী, সাইফুল আযম খান মামুন,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান ও মোহাম্মদ আলী সুজন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ দেড় শতাধিক সাংবাদিক।
ইফতার পূর্ব আলোচনাসভায় বক্তারা বলেন, সমাজের অসঙ্গতি তুলে ধরা ও সরকারের গঠনমুলক সমালোচনায় গণমাধ্যমের অপরিসীম ভূমিকা রয়েছে। সাতক্ষীরার সাংবাদিকদের সাংবাদিকতায় গৌরবজ্জ্বল ভূমিকা রয়েছে। এধারা ইতিবাচকভাবে চলবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ