1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

নির্বাচনী ছুটিতে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রী দুর্ভোগ, বাড়তি ভাড়ার অভিযোগ

শেখ মোঃ লিখন লৌহজং (মুন্সীগঞ্জ), প্রতিনিধি
  • Update Time : Tuesday, February 10, 2026,
  • 66 Time View

নির্বাচনী ছুটিকে কেন্দ্র করে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়কে যাত্রী চলাচল বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বাড়তি যাত্রীর চাপকে পুঁজি করে কয়েকটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে স্থানীয় স্টপেজগুলোতে বাস থামানো না হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই মুন্সীগঞ্জের নিমতলা, হাসাড়া, ষোলঘর ও শ্রীনগর এলাকায় বাসের অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেও অনেক যাত্রী বাসে উঠতে পারেননি। যাত্রীদের অভিযোগ, বাসে ফাঁকা আসন থাকা সত্ত্বেও স্থানীয় স্টপেজে যাত্রী না তুলে দ্রুত গতিতে চলে যাচ্ছে অধিকাংশ বাস।

নিমতলা এলাকায় অপেক্ষমাণ চাকরিজীবী শাকিল বলেন, “সকাল থেকে দেড় ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে আছি। কয়েকটি বাস এলেও থামেনি। জরুরি অফিসের কাজ থাকলেও পৌঁছাতে পারছি না। যারা থামে, তারা স্বাভাবিক ভাড়ার চেয়ে বেশি টাকা দাবি করছে।”

একই এলাকার গৃহিণী সাথী বলেন, “বাচ্চা নিয়ে প্রায় এক ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে আছি। বাস থামছে না। যারা নিচ্ছে, তারা বাড়তি ভাড়া চাইছে। এভাবে সাধারণ মানুষের কষ্ট বাড়ানো ঠিক নয়।”

এ বিষয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলাচলকারী গাংচিল পরিবহনের সার্বিক দায়িত্বে থাকা মোহাম্মদ আলী বলেন, “সকাল থেকেই যাত্রীর চাপ বেশি ছিল। তবে সড়কে কোথাও যানজটের সৃষ্টি হয়নি।”

হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এটিএম মাহমুদুর হক বিকেল সাড়ে ৫টার দিকে জানান, “অন্যান্য দিনের তুলনায় আজ সড়কে যানবাহনের সংখ্যা বেশি। তবে কোথাও যানজট নেই। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ