1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

রূপসায় ঘাটভোগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে

এসএম নুর ইসলাম
  • Update Time : Tuesday, January 13, 2026,
  • 73 Time View

খুলনা রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দুর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গণঅভ্যুত্থানের পরে ঘাটভোগ ইউনিয়নের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আজিজুল ইসলাম নন্দু তিনি। এরপর থেকেই বিভিন্ন রকম অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। নাম না প্রকাশ করতে অনিচ্ছুক কয়েকজন ইউপি সদস্যদের বক্তব্য অনুযায়ী টিআর, কাবিখা, ভিজিএফ কার্ড, ইউনিয়নের উন্নয়ন সহায়তা তহবিল সহ বিভিন্ন রকম বরাদ্দের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তোলেন তারা। কয়েক দফায় অভিযোগ করলেও এর কোন প্রতিকার পাওয়া যায়নি। এছাড়া ইউনিয়নের উন্নয়ন সহায়তা তহবিলের ১৮ লক্ষ বরাদ্দের টাকার মধ্যে ২ লক্ষ টাকার দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণের কথা থাকলেও সেখানেও ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন। তদন্ত করে দেখা যায়, দোকানের ভাউচার অনুযায়ী মেশিন ক্রয় করেছেন দশটি, কিন্তু কাগজ-কলমে ১৯ টি সেলাই মেশিন বিতরণ করেছেন বলে দেখান। যে দশটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে সেখানেও দুর্নীতির ছোঁয়া। সরকারের বরাদ্দকৃত সেলাই মেশিন খুবই গরীব অসচ্ছল ব্যক্তিদের হাতে দেওয়ার কথা থাকলেও দেখা যায় মেশিন গুলো বিতরণ করা হয়েছে নিজেদের লোকজনের মধ্যে। যাদের অধিকাংশ ব্যক্তিরা সচ্ছল। আত্মীয়তা এতটাই করা হয়েছে একজন গণমাধ্যম কর্মী একটি সেলাই মেশিন পেয়েছেন। ঘাটভোগ ইউনিয়নে এত দুর্নীতি জেনো দেখার কেউ নাই বলে অভিযোগ ইউনিয়ন বাসীর। এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন্দু কাছে সেলাই মেশিনের লিস্টের কাগজ চাইলে তিনি সাংবাদিকদের বারবার ঘোরাতে থাকেন এখনো পর্যন্ত ১৯ টা সেলাই মেশিনের নামের লিস্ট দিতে পারি নাই গরিব অসহায় মানুষদের দেওয়া সেলাই মেশিনের লিস্ট। চলছে অনুসন্ধান বেরিয়ে আসবে থলের বিড়াল।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ