1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

মতলব দক্ষিণে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মোজাহিদুল ইসলাম (চাঁদপুর)সংবাদদাতা :
  • Update Time : Thursday, January 8, 2026,
  • 69 Time View

মতলব দক্ষিণ উপজেলায় ৫৪ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। তিনি বলেন,খেলাধূলা নিয়ম শৃংখলা শেখায়। তোমাদের নিয়মের মধ্যে থাকতে হবে। এখন নিয়ম না শেখলে ভবিষ্যতে ও বাস্তব জীবনে শৃংখলা মেনে চলা কঠিন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোনিবেশ হতে হবে। খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভাল থাকে এবং মেধা বিকশিত হয়। তিনি আরো বলেন,কেউ মোবাইলের প্রতি আসক্ত না হয়ে লেখাপড়ায় আসক্ত হতে হবে। খেলাধুলা মাদকসহ নানা ধরনের অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখে। উপজেলা পর্যায়ে বিজয়ী হয়েছো,আমি চাই জেলা ও বিভাগীয় পর্যায়ে তোমারা বিজয়ী হবে। তোমরা বিজয়ী হলে উপজেলা পরিষদের পক্ষ থেকে পুরষ্কৃত করা হবে। অনুষ্ঠানটি
পরিচালনা করেন মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমরান হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ। উপজেলা পর্যায়ে ৫৪ তম জাতীয় স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বেশীর ভাগ খেলাধুলায় কেএফটি কলেজিয়েট স্কুল বিজয় লাভ করেছে।এছাড়া মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বিজয় লাভ করেছে।
আলোচনা শেষে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ