1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

দেবিদ্বারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

শাহ সাহিদ উদ্দিন বিশেষ প্রতিনিধি
  • Update Time : Thursday, January 1, 2026,
  • 40 Time View

কুমিল্লা দেবিদ্বারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।  দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মঠে, সুলতানপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, বরকামতা ইউনিয়নের বাগমারা আলীম মাদ্রাসা মাঠ এবং রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী আদর্শ কলেজ মাঠসহ  একযোগে ৪ স্থানে গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।  দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মঠে আয়োজিত গায়েবানা জানাযায় উপস্থিত থেকে প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও টানা চার বারের নির্বাচিত সংসদ সদস্য  ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি।   ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বলেন, আমি ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়াসহ আরও চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার প্রয়োজনে যখনই নেত্রী বেগম খালেদা জিয়াকে দেবিদ্বারে আমন্ত্রণ জানিয়েছি, তখনই তিনি আমার আমন্ত্রণ রক্ষা করেছেন। প্রথমবার আসেন ‘দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ উদ্বোধনে, দ্বিতীয় বার গোমতী নদী ভাঙ্গনের কবলে অসহায় মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেবিদ্বারে আসেন, এবং তৃতীয়বার আসেন আমার নির্বাচনী একটি সভায়। নেত্রীর সঙ্গে আমার রাজনৈতিক জীবনের উন্নয়ন কর্মকান্ডসহ নানাকাজে স্মৃতি বিজড়িত আছে। জাতির এ ক্রান্তিকালে আপোসহীণ নেত্রীকে হারিয়ে দেশের রাজনীতির অপুরণীয় ক্ষতিসহ আমি হারিয়েছি একজন রাজনৈতিক অভিভাবক।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ