আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও ধর্মীয় প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় এ আয়োজন বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করেছে আয়োজক কর্তৃপক্ষ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা মুফতি সৈয়দ শাহ মুহাম্মদ ইসহার আরশাফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। হযরত আলমা মুফতি আবুল মুখতার সাইয়েদ শাহ মোহাম্মদ মাহমুদ আরশাফ দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও ধর্মীয় ব্যক্তিবর্গ।আয়োজক সূত্রে জানা গেছে, উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হবে। এরপর ইসলামি আলোচনা, দরুদ ও সালাম, মিলাদ মাহফিল এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের মাঝে ধর্মীয় জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও ইসলামি কুইজ সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে।এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। আয়োজকদের বিশ্বাস, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও ইসলামী চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে রাব্বানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে রয়েছে আল জামেয়াতুল আরাফিয়া ইসহাকুল উলুম এবং আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট, বাংলাদেশ।আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমানকে উক্ত উর্স শরীফ ও আনুষঙ্গিক অনুষ্ঠানে উপস্থিত থেকে দোয়া ও নেক আমলে শরিক হওয়ার জন্য