1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

সুন্দরবনে মাছ-কাঁকড়া মারতে আতঙ্কে জেলেরা টাকা নিয়ে-ও মারপিট করছেন(দস্যুরা)

মেহেরব হোসেন-কয়রা-খুলনা প্রতিনিধি:
  • Update Time : Monday, December 29, 2025,
  • 111 Time View

দক্ষিণ অঞ্চলের খুলনা জেলা কয়রা থানার পাশ দিয়ে প্রবাহিত সুন্দরবন। সেখানে বহু প্রজাতির প্রাণীর বসবাস হরিণ-বানর-বাঘ-মাছ-কাকড়া-মধু ইত্যাদি,জীবন জীবিকার তাগিদে,জীবনের মায়া ত্যাগ করে মাছ-কাঁকড়া-মধু সংগ্রহ করতে যান জেলে,বাওয়ালীরা বহুদিন যাবত ধরে বিভিন্নভাবে সুন্দরবনে বসবাস করেন,বন্দুকসহ সন্ত্রাসী বনদস্যু বাহিনী,বনজীবীরা বনে মাছ কাঁকড়া সংগ্রহ করতে গেলে তাদের থেকে মোটা অংকের টাকা চাঁদা দাবি করেন-টাকা-না-দিলে জীবন নাশকের হুমকি মারপিট করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছেন(দস্যুরা) ’সাম্প্রতিক সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ করতে যাওয়া কয়েকজন বনজীবী দের মধ্যে আ.সালাম ও আকবর আলী বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে আটক হন। শুধু আটক হয়ে শেষ হয়নি তাদের ওপর চালানো হয়েছে নির্মম নির্যাতন। তারা দুজনই চিকিৎসাধীন আছে।নির্যাতনের বর্ণনা দিয়ে আকবার বলেন, ‘আমি আগে থেকে তাদের (বনদস্যুদের) চাওয়া অনুযায়ী টাকা পরিশোধ করে বনে গিয়েছি কিন্তু তারা আমাকে খুব মারধর করেছে। আমার মাজাসহ (কোমরে) সারা শরীরে লাঠি দিয়ে প্রচুর মেরেছে। একপর্যায়ে আমি হুঁশ (জ্ঞান) হারায়। পরে আর কিছু বলতে পারি না। পরবর্তী সময়ে আমি একদিন পরে আমার সহকর্মীরা আরও মুক্তিপণ দিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসে।’একই বর্ণনা ভুক্তভোগী আ.সালামের-তিনি বলেন, ‘আমাকেও তাদের নৌকায় তুলে নিয়ে প্রচুর মেরেছে। একপর্যায়ে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন রাত ১টার দিকে তাদের (বনদস্যুদের) নৌকা থেকে পালিয়ে বনের গহিনে চলে আসি। শরীরে প্রচুর ব্যথার যন্ত্রণা আর পেটে ক্ষুধা নিয়ে রাতভর হেঁটে পরের দিন সন্ধ্যার একটু আগে একটি ফরেস্ট ক্যাম্পে এসে উঠি। কিন্তু তারা বনদস্যু ভেবে আমাকে আশ্রয় দিতে চায়নি, কিন্তু যখন তাদের ফোন দিয়ে বাড়িতে কথা বলিয়ে দিয়েছি তখন তারা আমাকে আশ্রয় দেয়। পরে তাদের সহযোগিতায় আমার বাড়ির লোকজন গিয়ে আমাকে উদ্ধার করে নিয়ে আসে।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরো (২) ব্যক্তি বলেন, বনদস্যু জাহাঙ্গীর বাহিনী,তাদের ইচ্ছামতো টাকা পরিষদ করে বনে নৌকা নিয়ে কাঁকড়া মারতে গিয়েছিলাম কিন্তু’(দস্যুরা) অস্বীকারকৃতি জানান, ভীষণ আকারে আমাদের নির্যাতন মারধর করে, টাকা পয়সা মোবাইল ফোন কাঁকড়া সহ নৌকায় যা ছিল সকল জিনিসপত্র হাতিয়ে নেন।ভুক্তভোগীরা জেলেরা জানান, বনে অনেক পৃথক পৃথক দস্যু বাহিনী রয়েছে তাদের সকলের চাঁদা দিতে দিতে সুন্দরবনে মাছ কাঁকড়া আহরণ করে স্বল্প কিছু টাকা ঘরে নিয়ে আসি আবার কোন সময়-মাছ-কাঁকড়া’ঠিক মতো সংগ্রহ,না করতে পারলে অন্যের থেকে টাকা ধার করে দস্যুদের দিতে হয়। তাদের মধ্যে বিশেষ করে । পশ্চিম সুন্দরবনে মজনু বাহিনী, শরীফ বাহিনী, দয়াল বাহিনী, রবিউল বাহিনী, দুলাভাই বাহিনী, জাহাঙ্গীর বাহিনী, আবদুল্লাহ বাহিনী, মঞ্জুর বাহিনী, মাসুম বিল্লাহ ভাগনে বাহিনীর,বেশ কয়েকজন জেলে বাওয়ালীরা জানান বনে গেলে প্রতিনিয়ত নির্যাতনে শিকার হচ্ছি। আমাদের নিরাপত্তার জন্য প্রশাসনিক ভাবে ব্যবস্থা  নেওয়া অত্যন্ত জরুরি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ