1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

রাজউকের ঘুম? দুনিয়া বাজার রোড সোলেমান টাওয়ার প্রকাশ্যে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ—অভিযোগের পরও নেই ব্যবস্থা

শাপলা আক্তার
  • Update Time : Saturday, December 13, 2025,
  • 114 Time View

রাজউকের ঘুম? দুনিয়া বাজার রোড সোলেমান টাওয়ার প্রকাশ্যে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ—অভিযোগের পরও নেই ব্যবস্থা

শাপলা আক্তার

প্রথম পর্ব…….!!

রাজধানীর কদমতলী থানার দুনিয়া বাজার রোডে অবস্থিত সোলেমান টাওয়ার প্রকাশ্যে রাজউকের অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের মতো ভয়াবহ অনিয়ম চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা এখন বড় প্রশ্নের জন্ম দিয়েছে। এলাকাবাসীর ধারাবাহিক অভিযোগ, লিখিত আবেদন ও মৌখিক প্রতিবাদ—কোনো কিছুকেই গুরুত্ব না দিয়ে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়া হচ্ছে নির্মাণকাজ।

ভূমিকম্প-অতিসংবেদনশীল ঢাকা শহরে এ ধরনের অনুমোদনহীন ভবন নির্মাণ শুধু আইন লঙ্ঘনই নয়—বাসিন্দাদের জীবনকে সরাসরি ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়ার শামিল বলে মনে করছেন নাগরিকরা।

স্থানীয়দের অভিযোগ, ভবনটির নকশা নেই, রাজউকের কোনো অনুমোদন নেই, নেই নির্মাণের মান নিয়ন্ত্রণ—অর্থাৎ একটি ভবন নির্মাণের ক্ষেত্রে বাধ্যতামূলক যে ন্যূনতম আইনি ও কারিগরি প্রক্রিয়া অনুসরণ করা উচিত, তার কিছুই মানা হচ্ছে না। তবুও এমন কঠিন অনিয়মের বিরুদ্ধে এখনো কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।

এলাকাবাসীদের ভাষায়—
“দিনের পর দিন অভিযোগ দিচ্ছি, লিখিত আবেদনও করেছি। কিন্তু রাজউকের নীরবতা দেখে মনে হয় তারা অন্ধ-বধির হয়ে আছে। নির্মাণকারীরা যেন ক্ষমতার দাপটে আইনকে উপহাস করছে।”

এদিকে অনুমোদনহীন এই ভবনের কারণে আশপাশের ভবনে কম্পন, ফাটল সৃষ্টি, মাটি সরে যাওয়া—এ ধরনের উদ্বেগজনক পরিস্থিতি ইতোমধ্যেই দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অনিয়মিত ভবন ভূমিকম্পে মুহূর্তেই ধসে পড়তে পারে, যার ফলে আশপাশের বহু মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে।

নাগরিক সমাজের দাবি—
“রাজউকের দায়িত্বহীনতা ও অবহেলা এখন সরাসরি জনমানুষের জীবন নিয়ে খেলছে।”

এলাকাবাসী অবিলম্বে অভিযান পরিচালনা করে বিল্ডিং মালিকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং সংশ্লিষ্ট দায়ীদের জবাবদিহির আওতায় আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

পরবর্তী পর্বে থাকছে: রাজউকের পরিদর্শকদের বিরুদ্ধে উঠা চাঞ্চল্যকর তথ্য

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ