মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) জনাব মোঃ মাসুদুর রহমান মোল্লা সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গাইবান্ধায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে জেলা প্রশাসনের নেতৃত্বভার গ্রহণ করেন।
নবনিযুক্ত ডিসি মোঃ মাসুদুর রহমান মোল্লা এর আগে গাইবান্ধা জেলারই ফুলছড়ি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি গোবিন্দগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। ফলে গাইবান্ধা জেলার ভৌগোলিক, প্রশাসনিক ও সামাজিক পরিস্থিতি এবং এখানকার জনগণের জীবনযাত্রা সম্পর্কে তিনি ইতোমধ্যেই গভীরভাবে অবগত রয়েছেন।
জেলাবাসীর প্রত্যাশা, অতীতের মতোই মোঃ মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধার উন্নয়ন, জনকল্যাণ ও সুশাসন নিশ্চিত করতে মন-প্রাণ দিয়ে কাজ করবেন। তার দক্ষ নেতৃত্বে গাইবান্ধা জেলা নতুন উচ্চতায় পৌঁছাবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আশাবাদ বিরাজ করছে।
তার যোগদানের মাধ্যমে গাইবান্ধার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।