মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পিএস আর এম রোলিং মিলের কর্মরত কর্মচারীরা চার মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ করে।
নারায়ণগঞ্জ জেলার ঢাকা সিলেট মহাসড়ক রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জে পিএসআরএম রোলিং মিলের কর্মচারীরা তারা তাদের চার মাসিক বেতন বকেয়ার দাবিতে বিক্ষোভ করেন। গত বুধবার ল ২৯ অক্টোবর ২০২৫) এ সময় তারা ঢাকা–সিলেট মহাসড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে রাখেন। কর্মচারীরা শান্তি পূরণ ভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করে বকেয়া বেতনের দাবিতে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম( ওসি)। তাঁরা শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন ও শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার নিশ্চিত করেন।
উপজেলা প্রশাসন জানায়, যেকোনো ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে আইনানুগ ও শান্তিপূর্ণ উপায়ে মত প্রকাশই সর্বোত্তম পথ। জনসাধারণের চলাচল ব্যাহত হয় এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রূপগঞ্জ উপজেলা প্রশাসন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন। উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উপস্থিতি ও তাদের আশ্বস্ততায় বিক্ষোভ কারীরা যানচলাচল করার সুযোগ করে দেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে।