মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মোড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তায় ক্ষুদ্র ব্যবসায়ীরা রাস্তা দখল করে ব্যবসা চালিয়ে আসছিল, যার ফলে সিলেট বিভাগেরসহ ১২টি জেলার সাধারণ মানুষ প্রতিদিন ভয়াবহ যানজটে ভুগছিলেন। ভুলতা গাউছিয়া হয়ে রূপসী তারাব বিশ্বরোড পর্যন্ত প্রতিনিয়ত দীর্ঘ যানজটের দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের। রূপগঞ্জ উপজেলাটি বানিজ্যিক ও শিল্প কারখানা গড়ে উঠেছে তাই নিত্য প্রয়োজনী তাগিদে গার্মেন্টসে চাকরি সুবাদে ঢাকা সিলেট মহাসড়ক উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত।
অভিযানের মাধ্যমে রাস্তাটি দখলমুক্ত করা হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে। উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের উদ্যোগে সরকারি নির্দেশনা মোতাবেক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় সঙ্গে ছিল পুলিশ। এখন থেকে এই এলাকায় ২৪ জন আনসার সদস্যসহ ট্রাফিক পুলিশের পাশাপাশি যৌথভাবে দায়িত্ব পালন করবে, যাতে কোনো ভাবেই আবারও দখল বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। প্রসাশনের পক্ষ হতে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে— আইনের বাইরে কেউ নয়, রাস্তায় আর কেউ দখল বসাতে পারবে না।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রশাসন।