মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

মানিকগঞ্জে খান বাহাদুর স্কুলের হেড মাস্টারের দুর্নীতির অভিযোগ।

মুহাম্মাদ রমজান মাহমুদ - মানিকগঞ্জ : / ২১০ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

মুহাম্মাদ রমজান মাহমুদ – মানিকগঞ্জ :

মানিকগঞ্জের একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও জেলা প্রশাসক বরাবর এই লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অভিযুক্ত মোহাম্মদ মজিদ মোল্লা জেলার খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বলেছেন, এসব অনিয়মের কোনো সত্যতা নেই।

অভিযোগের অনুলিপি মানিকগঞ্জ প্রেসক্লাব বরাবর পাঠানো হলে সেগুলো পর্যালোচনা করে দেখা যায়, ২০১২ সালের মার্চ মাসে খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগ দেওয়ার পর থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলসহ নিয়োগকালীন সভাপতি প্রয়াত এনায়েত হোসেন খান ঝিলুর প্রশয়ে বিদ্যালয়ের অর্থ তছরুপসহ নানা অনিয়মে জড়িয়ে গত ১২ বছরে দুর্নীতির মাধ্যমে জেলা শহরের প্রাণকেন্দ্রে কয়েক কোটি টাকা খরচ করে মজিদ মোল্লা গড়ে তুলেছেন বিলাসবহুল সাততলা আবাসিক ভবন। এ ছাড়া জেলা শহরের আশপাশের একাদিক স্থানে জমির মালিক বনে গেছেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, শিক্ষার্থীদের কাছ থেকে নানা বাবদে নেওয়া লাখ লাখ টাকা প্রতিষ্ঠানের খরচ দেখিয়ে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু কর্ণার ও বঙ্গবন্ধুর মিনি ভাস্কর্য বানিয়ে আলোচনায় আসেন মজিদ মোল্লা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে মুখ খুলতে থাকেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

মাস দুয়েক আগে মজিদ মোল্লার বিরুদ্ধে বিক্ষোভ করে স্কুলের শিক্ষার্থীরা। এরপর থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের ভয়ে মজিদ মোল্লা নিয়মিত বিদ্যালয়ে আসেননি।

শিক্ষক মজিদ মোল্লার বিরুদ্ধে ওঠা অনেক দুর্নীতির লিখিত অভিযোগ,মেয়েদের সঙ্গে অনৈতিক ছবি, অকৃতকার্যদের পাস করিয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ লেনদেনের ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে।

লিখিত অভিযোগ এবং অনুসন্ধানে জানা গেছে, মজিদ মোল্লা নিজের স্বার্থে নির্বাচন না দিয়ে পছন্দের লোক দিয়ে স্কুল ম্যানেজিং কমিটি গঠন করেন। প্রতিবছর ভর্তি নীতিমালা লঙ্ঘন করে অবৈধ অর্থের বিনিময়ে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করেন।

মজিদ মোল্লার বিরুদ্ধে বোর্ডের অনুমোদন ছাড়া বেশ কয়েকটি শ্রেণি শাখা চালু করার অভিযোগ রয়েছে। এসব শ্রেণির জন্য তাঁর পছন্দের কিছু খণ্ডকালীন শিক্ষকও নিয়োগ দিয়েছেন তিনি।

প্রায় পাঁচ বছর আগে বিদ্যালয়ের অফিস সহকারী রাজু আহমেদ, চতুর্থ শ্রেণির কর্মচারী খুশি আক্তার ও নিরাপত্তা রক্ষী রবিন মিয়ার নিয়োগ যথাযথ পক্রিয়ায় না করে গোপনীয়তার সঙ্গে করে মোটা অংকের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে মজিদ মোল্লার বিরুদ্ধে।
এ ছাড়া অফিসের কম্পিউটার বাসায় নিয়ে যাওয়া, নির্মাণ কাজের সময় রডের খণ্ডিত অংশ ও সিমেন্টের খালি বস্তা বিক্রি করে সেই টাকা আত্মসাত, প্রতি বছর বাজেট সভা করা সহ অভ্যন্তরীণ অডিট কমিটির মাধ্যমে বিদ্যালয়ে আয়–ব্যয় নিরীক্ষার বিধান থাকলেও সেটি না করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডায়েরি, ক্যালেন্ডার ছাপানোয় অনিয়মেরও অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, জেলা শিক্ষা অফিসের সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. মনসুর আলীর লেখা একটি সাধারণ জ্ঞানের বই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষির্থীদের কিনতে চাপ প্রয়োগ করেছেন তিনি।

অভিযোগ আছে, ২০২৩ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয়ের ফান্ডে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হলে সেই টাকা ব্যয় না করে নকল ভাউচারের মাধ্যমে তা লোপাট করেন এই শিক্ষক। সরকার প্রদত্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণকৃত বই বছর শেষে শিক্ষার্থীদের চাপ দিয়ে ফেরত নিয়ে সেগুলা বিক্রি করে অর্থ আত্মসাত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে, বিদ্যালয় থেকে আয় করা অনিয়মের টাকা দিয়েই মজিদ মোল্লা মানিকগঞ্জ নগরভবন সিআরপি সংলগ্ন এলাকায় চার শতাংশ জমি কিনে সাততলা বাড়ি নির্মাণ করেছেন, কিনেছেন আরও জমিও।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক খান বাহাদুর উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী বলেন, মজিদ মোল্লার দীর্ঘদিনের অনিয়মের বিষয় নিয়ে বাধ্য হয়ে আমরা শিক্ষা অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছি। এরপরও কোনো ব্যবস্থা নেওয়া না হলে আমরা প্রকাশ্যে মানববন্ধনসহ মিছিল করব।

অভিযুক্ত মজিদ মোল্লা প্রাণের বাংলাদেশকে বলেন, ‘এসব অনিয়মের কোনো সত্যতা নেই। আমি কোনো অনিয়ম করিনি। আমার সাততলা বাড়ি এবং সম্পত্তি নিজের টাকা এবং ব্যাংক থেকে লোন নিয়ে করা হয়েছে। বিদ্যালয়ের সুনাম নষ্ট করতে কিছু শিক্ষক আমার পেছনে লেগেছে। তারা চাচ্ছে না বিদ্যালয়ের সুনাম অব্যাহত থাকুক।’

জেলা শিক্ষা কর্মকর্তা মো, আমীর হোসেন বলেন, অভিযোগের বিষয়টি জানা নেই। অভিযোগের বিষয়ে লিখিত অভিযোগ হাতে পেলে মন্ত্রণলয়কে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা অফিসের সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. মনসুর আলীর বিষয়ে তিনি বলেন, অভিযোগের সবগুলোর বিষয় আমরা গুরুত্বসহকারে দেখব।

এ বিষয়ে জেলা প্রশাসক ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত হবে। ওই শিক্ষকের বিরুদ্ধে ঘটনার সত্যতা পেলে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *