1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

ঝিনাইগাতীতে হাতির পায়ে পিষ্ঠ হয়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : Wednesday, May 21, 2025,
  • 163 Time View

মোজাহিদুল ইসলাম শেরপুর প্রতিনিধি

ঝিনাইগাতী তে হাতির পায়ে পিষ্ট হয়ে আজিজুর রহমান উরফে আকাশ (৪২) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ মে) রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গান্দিগাঁও দরবেশতলা এলাকায়। আজিজুর রহমান ওই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। জানা গেছে গত প্রায় ১৫ দিন ধরে পাহাড়ি গ্রামগুলোতে বন্যহাতির তাণ্ডব বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতি রাতেই চলছে বন্য হাতির তাণ্ডব। উপর্যুপরি বন্য হাতির তাণ্ডবে পাহাড়ি গ্রামবাসীরা বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্য হাতির তাণ্ডব থেকে ক্ষেতের ফসল ও জান মাল রক্ষার্থে গ্রামবাসীরা রাত জেগে পাহারা দিচ্ছে। ঢাক ঢোল পিটিয়ে মশাল জ্বালিয়ে পটকা ফুটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছেন।

কিন্তু যতই হাতি তাড়ানোর চেষ্টা চলছে। ততই বন্য হাতির দল তেড়ে আসছে লোকালয়ে। ক্ষুদার্থ বন্যা হাতির দল। খাদ্যের সন্ধানে লোকালে নেমে এসে কৃষকদের কষ্টার্জিত ক্ষেতের ফসল কলার বাগান শাক সবজির বাগান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে চলেছে। মঙ্গলবার সন্ধ্যার পর একটি বন্য হাতির দল পাহাড় থেকে নেমে এসে গান্ধীগাও এলাকায় বোরো ফসলে হানা দেয়। এ সময় গ্রামবাসীরা মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। রাত সাড়ে আটটার দিকে হাতির তাড়ানোর একপর্যায়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে শ্রমিক আজিজুর রহমান গুরুতরভাবে আহত হন।

স্থানীয়রা আহত আজিজুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল রাসেল সরকারি ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেয়া হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ