1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

উত্তরায় পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

মামুন মোল্লা :
  • Update Time : Monday, August 24, 2026,
  • 46 Time View

রাজধানীর উত্তরায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় মো. ইব্রাহিম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে তেজগাঁওয়ের শান্তা টাওয়ার শাখায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী আজমান আব্দুল্লাহ জানান, রাজলক্ষ্মী মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান ইব্রাহিমকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও পরে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজমান আব্দুল্লাহ আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপ ভ্যানটি আটক করেছে বলে তিনি জানতে পেরেছেন।
নিহতের ছোট ভাই রাফিজ খান জানান, শনিবার ছুটির দিন থাকলেও ইব্রাহিম বিকেলে ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়েছিলেন। পরে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তারা ঢামেক হাসপাতালে ছুটে আসেন। সেখানে তার ভাইকে মৃত অবস্থায় দেখতে পান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত ইব্রাহিম ভোলা জেলার চরফ্যাশন উপজেলার স্কুলশিক্ষক গোলাম কিবরিয়ার ছেলে। তিনি বর্তমানে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি দুই মেয়ের জনক ছিলেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে ইব্রাহিম ছিলেন সবার বড়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ