মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

শিল্পঋণ কমল ৪০ হাজার কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

রিপোর্টার নাম / ৩৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক : চলতি বছরের জুন পর্যন্ত শিল্প খাতে ঋণ বিতরণ কমেছে ৪০ হাজার কোটি টাকার বেশি। এক বছরে কমার হার ৩৫ শতাংশ। তবে এ খাতে যে খেলাপি ঋণ আছে, তা কিছুটা কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের শিল্প খাতের ঋণ বিতরণেও আঘাত হেনেছে প্রাণঘাতী করোনাভাইরাস। অর্থনীতির অন্য সূচকগুলোর মতোই শিল্পঋণ বিতরণ, আদায় এবং শ্রেণীকরণের অঙ্ক এখন নিম্নমুখী। বিশ্লেষকদের মতে, কয়েক বছর থেকে কমে আসছে বেসরকারি খাতের ঋণ বিতরণ। নতুন করে বিনিয়োগ করতে চাচ্ছেন না কেউ। তবে করোনা ভাইরাসের কারণে এর পরিমাণ তলানিতে ঠেকেছে। শিল্প খাতে ঋণ বিতরণ কমে যাওয়া এরই একটি প্রভাব।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, স্বল্প মেয়াদে আমানত নিয়ে দীর্ঘ মেয়াদে ঋণ দেয়া ঝুঁকি। এছাড়া খারাপ গ্রাহকের কারণে ভালো গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন। কারণ একটা শ্রেণি আছে, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে তা আর ফেরত দিচ্ছে না। হচ্ছে ইচ্ছাকৃত ঋণখেলাপি। তাদের কারণে ব্যাংকাররা এখন ঋণ দেয়ার আগে অনেক সতর্কতা অবলম্বন করছেন। ফলে ঋণ দেয়া কমে যাচ্ছে। এর বাইরে বিনিয়োগের পরিবেশও কাক্সিক্ষত পর্যায়ে নেই।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত মোট ৭৪ হাজার ২৫৭ কোটি টাকার শিল্পঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ২৫ শতাংশ কম। গত বছরের (২০১৯) একই সময়ে এই খাতের বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। অর্থাৎ এক বছরে শিল্প খাতে ঋণ বিতরণ কমেছে ৪০ হাজার ৪২৪ কোটি টাকা। তবে চলতি বছরের মার্চ প্রান্তিকে ৯১ হাজার ৬৬২ কোটি টাকার শিল্পঋণ বিতরণ করে ব্যাংকগুলো। সেই তুলনায়ও তিন মাসের ব্যবধানে জুন শেষে ১৮ দশমিক ৯৯ শতাংশ শিল্পঋণ বিতরণ কমেছে ব্যাংকিং খাতের।

অন্যদিকে আগে বিতরণ করা শিল্পঋণ আদায়ের পরিমাণ কমেছে ৩০ শতাংশ। বছরের ব্যবধানে ৯১ হাজার ৯১৩ কোটি থেকে ৬৪ হাজার ১৩৫ কোটিতে নেমেছে আদায়। তবে মার্চ প্রান্তিকের তুলনায় জুনে আদায় কমেছে প্রায় ১৮ ভাগ। এ প্রসঙ্গে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, করোনার কারণে শিল্পঋণ ৪০ হাজার কোটি টাকা কমেছে। অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন, এখন এলসি খুলবে কি খুলবে না; ব্যবসা-বাণিজ্য কোনদিকে যাবে- এসব কারণে ঋণ কমে গেছে।

আলোচ্য সময়ে ব্যাংকের শিল্প খাতে বিতরণ করা ঋণের খেলাপিও কমেছে প্রায় ২১ শতাংশ। এক বছরের ব্যবধানে ৫৭ হাজার ২০১ কোটি থেকে ৪৫ হাজার ৩২৮ কোটিতে নেমেছে খেলাপি ঋণ। তবে মার্চের তুলনায় খুব একটা কমেনি খেলাপি। তিন মাসের ব্যবধানে খেলাপি কমেছে মাত্র ৫০৪ কোটি টাকা, যা আগের তিন মাসের তুলনায় ১ দশমিক ১০ ভাগ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, করোনার প্রভাব থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করতে প্যাকেজের ঋণগুলো দ্রুত বিতরণ করতে হবে। শিল্প খাতসহ সংশ্লিষ্ট সব অর্থনৈতিক খাতকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে হবে। কিন্তু ঋণ বিতরণ বাড়ানো যাচ্ছে না। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক একের পর এক শর্ত শিথিল করে যাচ্ছে। ১২ এপ্রিল জারি করা সার্কুলারে বলা হয়েছিল, প্যাকেজের মেয়াদ হবে তিন বছর। কিন্তু তা সুনির্দিষ্ট করা ছিল না। পরবর্তী সময়ে অন্য একটি সার্কুলারের মাধ্যমে এর মেয়াদ নির্দিষ্ট করে দেয়া হয়েছে। চলতি বছরের ৪ আগস্ট থেকে ২০২৩ সালের ৩ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আলোচ্য প্যাকেজের আওতায় বিতরণ করা ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধা নিতে হবে এবং তা পরিশোধ করতে হবে।

জানা গেছে, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে বড় শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে কম সুদ ও সহজ শর্তে চলতি মূলধনের জোগান দিতে ১২ এপ্রিল ৩০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আওতায় সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তাদের সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ দেয়ার কথা বলা হয়। এ ঋণের মোট সুদের হার হবে ৯ শতাংশ। বাকি সাড়ে ৪ শতাংশ ভর্তুকি হিসেবে দেবে সরকার। এ প্যাকেজের আওতায় ঋণ দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তহবিলের জোগান দিতে ২৩ এপ্রিল ১৫ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ৫০ শতাংশ অর্থের জোগান দেয়া হবে। অর্থাৎ কোনো গ্রাহককে ১০০ কোটি টাকা ঋণ দিলে এর মধ্যে ৫০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক জোগান দেবে এবং বাকি ৫০ কোটি টাকা দেবে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সুদ নেবে ৪ শতাংশ। কিন্তু এ ঋণ বিতরণে তেমন কোনো গতি নেই।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *