মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

মাস্কে ঢাকা ত্বকে ব্রণ? আছে সমাধান

রিপোর্টার নাম / ৩৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস থেকে বাঁচতে আপনি নিয়মিতই মাস্ক পড়ছেন। কিন্তু মাস্ক পড়া শুরু করার পর হতে আপনি হয়তো প্রায়ই দেখছেন, মাস্কে ঢাকা থাকা মুখের অংশে ব্রণ হচ্ছে।

বিভিন্ন কারণে নিয়মিত যে ব্রণ হয় এটি আসলে সেই ব্রণ না। মূলত মাস্ক পরার কারণেই এই ব্রণগুলো হয়ে থাকে। এসব ব্রণ হয় বলে কিন্তু মাস্ক পড়া ছেড়ে দেওয়াও সম্ভব না। নিয়মিত মুখ পরিষ্কার করলে ও ত্বকের যত্ন নিলে সহজেই এটি নিয়ন্ত্রণে রাখা ও বড় ধরণের ক্ষতি থেকে বাঁচা সম্ভব।

তবে প্রত্যেকের ত্বক একরকম না। সবাই একইরকম ব্যবস্থা নিলে তাতে কাজ নাও হতে পারে। আর তাই ধীরে-সুস্থে আগাতে হবে। এতে আপনার ত্বকের কোনো ক্ষতি না করেই ত্বক সুস্থ রাখতে পারেন।

মাস্কে ঢাকা ত্বকে ব্রণ কেন হয় 

মুখে সাধারণ ব্রণের মতোই বিভিন্ন কারণে মুখের মাস্কে ঢাকা ত্বকেও ব্রণ হতে পারে। নিয়মিত মাস্ক না ধোয়া, শক্তিশালী ডিটার্জেন্ট পাউডার দিয়ে মাস্ক ধোয়া, মাস্ক যে উপাদানে তৈরি তার কারণে কিংবা শুধুমাত্র নিয়মিত মাস্ক পড়ার কারণেও এসব ব্রণ হতে পারে।

সাধারণত মানুষ যখন কথা বলে, শ্বাস ফেলে, কাঁশি বা হাঁচি দেয় তখন নাক-মুখ থেকে লালা ও ড্রপলেট বের হয়ে বাতাসে ছড়িয়ে পড়তে পারে। এসব করোনা ভাইরাস বহন করে অন্যদের মধ্যে ছড়াতে পারে। যার জন্যই মূলত মানুষ মাস্ক পড়ছে। কিন্তু সবসময় মুখ মাস্কে ঢাকা থাকায় এসব লালা বা ড্রপলেট মুখের ঢাকা অংশে লেগে থাকে। আর সেসব থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়। নিউইয়র্কের ত্বক বিশেষজ্ঞ দায়লান মোস্তাফিজ বলেন, মাস্কের কারণে মুখের ভেতর আস্তর তৈরি হয়। যা ব্যাকটেরিয়া তৈরি করতে সক্ষম। আর সেসব ব্যাকটেরিয়ার কারণে মাস্কে ঢাকা অংশে ব্রণ হয়ে থাকে।

ব্যবহারের পর নিয়মিত মাস্ক ধুয়ে ফেললে এসব ব্যাকটেরিয়া বাঁচতে পারেনা। তবে মাস্ক ধোয়ার কারণেও অনেক সময় সমস্যা হয়। কিছু শক্তিশালী ডিজার্জেন্ট আছে যেগুলো ত্বকের জন্য ক্ষতিকর। এসব ডিটার্জেন্টের কারণেও ত্বকে ব্রণ হতে পারে। আর সেজন্য সাধারণ ও সুগন্ধিহীন ডিটার্জেন্ট ব্যবহার করা উচিত।

আবার অনেক সময় দুশ্চিন্তার কারণে মুখে ব্রণ হয়ে থাকে। বর্তমানে বিশ্ব মহামারি করোনা ভাইরাসের কারণে অনেকেই দুশ্চিন্তা করছে। ফলে অনেকের এ কারণেও ব্রণ হচ্ছে। এজন্য স্বাভাবিক ও দুশ্চিন্তামুক্ত থাকা দরকার।

চিকিৎসা কিভাবে করবেন    

আপনার যখন জনবহুল এলাকায় যাওয়ার প্রয়োজন পড়বে তখন আপনার অবশ্যই মাস্ক পড়া উচিত। কিন্তু খুব জরুরি প্রয়োজন না পড়লে জনবহুল এলাকায় না গিয়ে আপনার ঘরে থাকা উচিত। এতে করে আপনার মাস্ক পড়তে হবেনা। আপনার ত্বক পর্যাপ্ত আলো বাতাস পাবে। ত্বক পর্যাপ্ত আলো বাতাস পেলে ব্রণ থেকে বাঁচতে পারেন।

এছাড়া, ব্যবহারের জন্য আপনি একাধিক মাস্ক কিনে নিতে পারেন। পালাক্রমে সেসব মাস্ক পরতে পারেন। তাছাড়া মাস্কগুলো নিয়মিত ধুয়ে পড়তে হবে। তবে মাস্ক কেনার সময় সুতি কাপড়ের মাস্ক কিনলে ভালো। এগুলো ধুতে সহজ হয়। এছাড়াও সুতি কাপড়ের মাস্ক পড়লে শ্বাস প্রশ্বাসেও অসুবিধা হয়না।

টেক্সাসের ত্বক বিশেষজ্ঞ কেটি লি নামের এক চিকিৎসক ‘ডিসপোজাল মাস্ক’ পড়তে উৎসাহিত করেছেন। কিন্তু অনেকেরই প্রতিদিন এসব মাস্ক কিনে ব্যবহারের সামর্থ নেই। এ কারণে তাঁর পরামর্শ, প্রতিদিন একই মাস্ক না পড়ে আলাদা আলদা দিনে আলাদা মাস্ক পড়ার। তিনি বলেন, মাস্ক পরিবর্তন করে পড়ার সুবিধা অনেক। এতে একইসাথে ব্যাকটেরিয়া আপনার ত্বকের ক্ষতি করতে পারবে না। আবার আপনার অতো পয়সাও খরচ হবেনা।

যেসব নারীরা নিয়মিত মেকাপ নেন তাদের এই চিকিৎসক মাস্কে ঢাকা থাকা অংশে মেকাপ না দেয়ার পরামর্শ দিয়েছেন। কেটি লি বলেন, ত্বক পরিষ্কার-পরিচ্ছন্ন ও আর্দ্র থাকা ভালো। অনেকেই মনে করেন, ত্বক শুষ্ক থাকলে ব্রণ থেকে বাঁচা সম্ভব। কিন্তু ত্বক শুষ্ক থাকলে বরং ব্রণ আরো বেশি হয়। ত্বক বিশেষজ্ঞ কেটি লি বলেন, ত্বকের তৈলাক্ত ভাব বিভিন্ন ক্ষতি থেকে ত্বককে রক্ষা করতে সক্ষম।

ব্রণ থেকে বাঁচতে মাস্ক পড়ার আগে ও পরে মুখ ধুতে হবে। এছাড়া ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে গেলে ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। যেসকল ফেসওয়াশে স্যালিসাইলিক এসিড থাকে সেগুলো ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে সক্ষম। সেজন্য এমন ফেসওয়াশ ব্যবহার করা উচিত।

মুখে অতিরিক্ত পরিমাণে ব্রণ হলে অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই বিভিন্ন ঔষধও ব্যবহার করে থাকে। যা কখনো কখনো ত্বকের ক্ষতিও করতে পারে। আর তাই আপনার ত্বকের সুরক্ষার জন্য সবচেয়ে কার্যকরী ঔষধ কী তা জানার জন্য সম্ভব হলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *