মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

ওডিএ সই করেছে বাংলাদেশ-জাপান

রিপোর্টার নাম / ১৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

কূটনৈতিক প্রতিবেদক : সাতটি প্রকল্পে ৩২০ কোটি ডলারের অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (ওডিএ) সই করেছে বাংলাদেশ-জাপান। ৪১তম ওডিএর আওতায় এ ঋণসহায়তা দিয়েছে জাপান। দুই দেশের মধ্যে এটি সবচেয়ে বড় ঋণসহায়তা।

গতকাল বাংলাদেশ ও জাপানের মধ্যে এ চুক্তি সই হয়।বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও জাপানের পক্ষে দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ইতো নাওকি এ-সংক্রান্ত নোট বিনিময় করেন। এ পর্যন্ত ২২ বিলিয়ন ডলারের সহযোগিতা দিয়েছে জাপান।

জাপান দূতাবাস জানায়, ৪১তম ওডিএতে দশমিক ৬৫ শতাংশ সুদে ৩০ বছরের সময় দেয়া হয়েছে ঋণ পরিশোধে। সেই সঙ্গে ১০ বছরের অতিরিক্ত বা গ্রেস পিরিয়ড সময় দেয়া হয়েছে। এতে দশমিক শূন্য ১ শতাংশ পরামর্শক ফি রাখা হয়েছে।

৪১তম ওডিএতে যমুনা রেল সেতু ২ এর জন্য ৮৯ দশমিক শূন্য ১৬ বিলিয়ন ইয়েন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প ২-তে ৮০ বিলিয়ন, ঢাকা এমআরটি ৪ প্রকল্পে ৭২ দশমিক ১৯৪ বিলিয়ন, ঢাকা এমআরটি ৫ প্রকল্পে ৫৫ দশমিক ৬৯৬ বিলিয়ন, চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে উন্নয়ন প্রকল্পে ১ দশমিক ৯০৬ বিলিয়ন, ফুড ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পে ১১ দশমিক ২১৮ বিলিয়ন এবং শহর উন্নয়ন ও শহর সুশাসন প্রকল্পে ২৮ দশমিক ২১৭ বিলিয়ন ইয়েনের চুক্তি সই করা হয়েছে।

জাপান দূতাবাস জানায়, যমুনা রেল সেতু ২ প্রকল্পটি বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ৯ অর্জনে সহযোগিতা করবে। আগামী ২০২৪ সালের মার্চ পর্যন্ত প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে। এর মধ্যে সেতুটি নির্মাণ করা হবে। প্রকল্পটির পরামর্শক ও নির্মাণ পর্যবেক্ষক এরই মধ্যে নিয়োগ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে প্রাথমিক ক্রয় নিয়ে করা দরপত্রের জন্যও চুক্তি হয়ে গিয়েছে।

বিমানবন্দরের সক্ষমতা এবং ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটি নেয়া হয়েছে। এ প্রকল্পটিও এসডিজি ৯ অর্জনে সহযোগিতা করবে। ২০২৪ সালের মার্চ পর্যন্ত প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে। এর মধ্যে বিমানবন্দরটি সম্প্রসারণ করা হবে। প্রকল্পটির পরামর্শক ও নির্মাণ পর্যবেক্ষক এরই মধ্যে নিয়োগ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে প্রাথমিক ক্রয় নিয়ে করা দরপত্রের জন্যও চুক্তি হয়ে গিয়েছে।

ঢাকা শহরের যানজট দূর করা এবং বায়ুদূষণ কমিয়ে আনতে ঢাকা এমআরটি ৪ প্রকল্প নেয়া হয়েছে। এটি এসডিজি ৯ ও ১১ অর্জনে সহযোগিতা করবে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প সমাপ্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির পরামর্শক ও নির্মাণ পর্যবেক্ষক এরই মধ্যে নিয়োগ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে প্রাথমিক ক্রয় নিয়ে করা দরপত্রের জন্যও চুক্তি হয়ে গিয়েছে।

এমআরটি ৫ প্রকল্প এসডিজি ৯ ও ১১ অর্জনে সহযোগিতা করবে। ২০২৯ সালের নভেম্বরের মধ্যে প্রকল্প সমাপ্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির পরামর্শক ও নির্মাণ পর্যবেক্ষক এরই মধ্যে নিয়োগ করা হয়েছে। এছাড়া প্রাথমিক ক্রয় প্রক্রিয়ার জন্য আন্তর্জাতিক দরপত্র ঘোষণা করা হয়েছে।

মাতারবাড়ী বন্দর ও চট্টগ্রামের মধ্যে যোগাযোগ উন্নয়নে চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে উন্নয়ন প্রকল্প নেয়া হয়েছে। এ প্রকল্প এসডিজি ৩ ও ৯ অর্জনে সহযোগিতা করবে। প্রকল্পটি  ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে সমাপ্ত করার লক্ষ্য ধরা হয়েছে। প্রকল্পে পরামর্শক নিয়োগে এলওআই দেয়া হয়েছে।

খাদ্যনিরাপত্তা, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসায় দক্ষতা উন্নয়ন এবং কৃষি ব্যবসা ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে ঋণ সহযোগিতা উন্নয়নে ফুড ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প নেয়া হয়েছে। এটি এসডিজি ১, ২ ও ৮ অর্জনে সহযোগিতা করবে প্রকল্পটি সমাপ্তের লক্ষ্য ধরা হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বরে। এ সময়ে ঋণ বিতরণ শেষ করা হবে। প্রকল্পের পরামর্শক নিয়োগ ও ব্যবস্থাপনা সহযোগিতার জন্য এরই মধ্যে এলওআই দেয়া হয়েছে।

নির্দিষ্ট শহরের সুশাসন উন্নয়নে অবকাঠামো উন্নয়নের জন্য শহর উন্নয়ন ও শহর সুশাসন প্রকল্প নেয়া হয়েছে। এটি টেকসই লক্ষ্যমাত্রা ১১ অর্জনে বাংলাদেশকে সহযোগিতা করবে। এ প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *