মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শাহাদাৎ হোসেন (ইমরান) :
রাজধানীর উত্তরায় ছাত্রদের ধর্ষণবিরোধী মিছিলে আতোর্কিত হামলার ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন ৭/৮ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারী একজন হোটেল ব্যবসায়ী, তিনি সহ তার সহযোগীরা একত্রিত হয়ে এ হামলা চালায় বলে জানা যায়। এ ঘটনায় হামলাকারীদের আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি দাবি করেন ছাত্ররা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) উত্তরার হাউজ বিল্ডিং মেইন রোড সংলগ্ন হোটেল হেভেন এর সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে আহতদের মধ্যে কয়েকজন ছাত্র জানায়, আমরা এই ভবনে কোচিং করি। সেখানে হেভেন নামের এই আবাসিক হোটেলে আমরা জানতে পারি অসামাজিক কার্যকলাপ হয়। আমরা কয়েকজন তাদের হোটেলে গিয়ে তাদেরকে আমরা অসামাজিক কার্যকলাপে করতে বারন করি এবং সকল কাগজপত্র যাচাই-বাছাই করে হোটেলে রুম ভাড়া দেওয়ার কথা বলে চলে আসি।
তারা আরো জানান, ধর্ষণ বিরোধী মিছিল নিয়ে আমরা যখন উত্তরা হাউজ বিল্ডিং এর পাশে জাফরান খাবার হোটেল এর সামনে আসালে প্রায় ৩০/৪০ জন লোক আমাদের ধর্ষণবিরোধী মিছিলে হামলা করে। সেসময় আমাদের অনেক ছাত্র আহত হয়। পুলিশ এসে আমাদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসতালের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে জানতে পারি আমাদের ওপর হামলার সাথে জড়িত ওই হোটেল মালিকসহ তার সকল সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে। আমরা হামলাকারীদের উপযুক্ত শাস্তি চাই।
স্হানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হামলাকারী একজন আবাসিক হোটেল মালিক, তার নাম সাজিদ। উত্তরায় তার তিনটি আবাসিক হোটেল আছে। তার মধ্যে একটি হোটেল হেভেন।আবাসিক হোটেল ভবনটিতে কোচিং সেন্টার আছে। সেখানে মাইলস্টোন স্কুল এর ৩/৪ জন্য ছাত্র হোটেলে প্রবেশ করে তাদের হোটেলে অসামাজিক কাজ থেকে বিরত থাকতে বলেন এবং উপযুক্ত প্রমান নিয়ে হোটেলে রুম ভাড়া দেওয়ার পরামর্শ দেন। তারপর তারা সেখান থেকে চলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিম হোসাইন বলেন, আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এখনো জানিনা কি নিয়ে তাদের মধ্যে ঝামেলা। এ ঘটনায় ১৭ জন আসামি গ্রেফতার আছে।