দৈনিক আমার প্রাণের বাংলাদেশ এর সুযোগ্য সম্পাদক, মান্যবর মোঃ আব্দুল আল মামুন স্যারের মহতী উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের সকল সহকর্মীদের নিয়ে এক আনন্দঘন পিকনিকের আয়োজন করা হয়।
এই আয়োজনে শুধু খাওয়া-দাওয়া নয়, ছিল পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা এবং ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত। একজন দক্ষ নেতাই পারেন প্রতিষ্ঠানের প্রতিটি মানুষকে পরিবারের মতো করে এক সুতোয় বাঁধতে।
সম্পাদক মহোদয়ের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। তাঁর দূরদর্শী নেতৃত্বেই “আমার প্রাণের বাংলাদেশ” এগিয়ে যাবে বহুদূর, ইনশাআল্লাহ।
শত কাজের মাঝেও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ সাংবাদিকদের উৎসাহে আনন্দ উচ্ছ্বাসে একাকার ।
শত ব্যস্ততা এবং সত্য প্রকাশে নিরন্তর প্রচেষ্টায় সাংবাদিকরা সবসময় থাকে ব্যস্ত, মাঝে মাঝে ক্লান্তি শান্তি এবং নিজেদের ঐক্য ভ্রাতৃত্বের কথা চিন্তা করে সাংবাদিকদের একসাথে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠা সময়ের দাবী। হঠাৎ করে শুক্রবার দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্যার সন্ধ্যার পর সবাইকে চমক দিয়ে নিজে বাজারে গিয়ে অনেক কিছু কিনে এনে সবাইকে ঘোষণা দিয়েছে এখানে এখন বিরানী রান্না করা হবে সবাই একসাথে খাব।
জাতীয় দৈনিক “আমার প্রানের বাংলাদেশ এর আয়োজন। পত্রিকার অফিসে চলছে কর্মব্যস্ততা। সাংবাদিক ও কর্মীদের নিয়ে রান্নার প্রস্তুতিও চলছে।
কাজের ফাঁকে একসাথে খাওয়া-দাওয়া, এটাই আমাদের পরিবার জাতীয় দৈনিক “আমার প্রানের বাংলাদেশ। অফিসের সবাই মিলে কাজ, আড্ডা আয়োজন আমার প্রানের বাংলাদেশ পরিবারের আয়োজন। কলমের পাশাপাশি আজ চলছে রান্নার প্রস্তুতি। একসাথে পথচলা, একসাথে স্বপ্ন দেখা।