জাতীয় জীবন ও বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অসামান্য অবদানকে স্মরণ করে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২ জুলাই ২০২৬ থেকে খুলনায় শুরু হয়ে ৪ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী নজরুলের সৃষ্টিকর্ম, চেতনা ও দ্রোহের সমন্বয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকল জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ডাঃ জাহেদ উর রহমান, উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা), পুলিশ ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ড. নাসিমুল গনি, মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণের সাথে এই জাতীয় অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন।
বিদ্রোহী কবির চেতনায় উজ্জীবিত হয়ে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও সাংস্কৃতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণায় জেলা প্রশাসন, খুলনা এই জাতীয় উদযাপনে সগর্বে অংশীদার।