ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শিরোমনি শাখার গ্রাহক ও সুধী সমাবেশ বৃহস্পতিবার সকাল ১১ টায় শিরোমনি এজেন্ট ব্যাংকিং শাখায় অনুষ্ঠিত হয়। রুহামা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও শিরোমনি এজেন্ট ব্যাংকিং শাখার প্রোপাইটার অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফুলবাড়িগেট শাখার ব্যবস্থাপক এ বি পি জয়নাল আবেদীন। ইসলামী ব্যাংক ফুলবাড়ী শাখার সিনিয়র অফিসার আবু হাসান এর পরিচালনায় এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, খান জাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যাপক জুবায়ের হোসেন , শিরোমনি বাজার কমিটির সভাপতি শেখ রেজাউল হক , ইউপি সদস্য গোলাম মোস্তফা , ইউপি সদস্য শেখ আলামিন , এজিএম স্কুলের প্রিন্সিপাল শেখ শাহাদাত হোসেন, গিলাতলা আহমদী য়া মাদ্রাসার সুপার মোঃ ইব্রাহিম, শিরোমণি আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আসলাম হোসেন প্রমুখ।