1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা

মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরওয়ার কামাল মহেশখালী
  • Update Time : Thursday, July 30, 2026,
  • 64 Time View
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই সকাল ১১টায় মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
 সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান, মহেশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুবকর ছিদ্দিক, মহেশখালী উপজেলা প্রকল্প  বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, মহেশখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম, মহেশখালী রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির, মহেশখালী উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা ফাহমিদা আক্তার, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আবু আহমেদ, হোয়ানক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম সিকদার, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি হোবাইব সজীব, মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কায়সার হামিদ মনির, সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের ব্যক্তিগত সহকারী তারেক রহমান জুয়েল, কোস্ট গার্ডের প্রতিনিধিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
সভায় মহেশখালীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাদক পাচার প্রতিরোধ, সোনাদিয়ার অবৈধ কটেজ জোন বন্ধ, অবৈধ বালু উত্তোলন রোধ এবং সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে মহেশখালীতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ