গাজীপুর কালিয়াকৈর উপজেলায় রেঞ্জ এর মৌচাক বন বিটের আওতাধীন ভান্নারা সাব বিটের ভান্নারা মৌজায়, বনের জায়গায় জবর দখল করে গড়ে উঠা বটতলা বনফুল বাজার ২০২৩ সালে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখল হওয়া বনের জমি উদ্ধার করে বন বিভাগ, এরপরে খুঁটি গেড়ে কাঁটাতার দিয়ে বেড়া নির্মাণ করে চারা রোপণ করে দেয় বন বিভাগ। এর পর থেকে আর কোন দোকানপাট ছিল না ওই জায়গায়, কিন্তু বছর দুই না পেরুতেই নতুন করে তার কেটে খুঁটি সড়িয়ে আবারো উচ্ছেদ হওয়া বনের জায়গায় গড়ে উঠেছে ছোট বড় অস্থায়ী দোকান পাট।
স্থানীয়দের অভিযোগ বন বিভাগের নিয়মিত তদারকির অভাবেই দখলদাররা পুনরায় বনভূমি দখল করতে সক্রিয় হয়ে উঠেছে, সর জমিনে দেখা যায় সড়কের পাশে সারিবদ্ধ ভাবে টিন ও ত্রিপল দিয়ে নির্মাণ করা হচ্ছে অস্থায়ী দোকান ঘর, স্থানীয়দের দাবি এসব অস্থায়ী দোকানঘর বন বিভাগের জমির উপরে নির্মাণ করা হয়েছে এর সাথে বান্নারা সাব বিটের গাট আমিনুল,জামাল,ও মোবারক এর সম্পৃক্ততা রয়েছে, এর আগে একই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও বর্তমানে আবারও দখলের চিত্র দেখা যাচ্ছে, স্থানীয়দের দাবি শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই হবে না।
বনভূমি রক্ষায় নিয়মিত নজরদারি এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে অন্যথায় বনভূমি রক্ষা করা সম্ভব হবে না। এই বিষয়ে মৌচাক বিটের ফরেস্ট অফিসার শাজাহান এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিক দের উপর ক্ষিপ্ত হয়ে উঠে বলেন এই দায়িত্ব আপনাদের কে,কে দিয়েছে, পারলে সব কিছু ভেঙে দেন এবং সাংবাদিকদেরকে হুমকি দুমকি ও ভয়ভীতি দেখান, বন জীববৈচিত্র্য নিয়ে যখন প্রধানমন্ত্রী কার্যকর ভূমিকা রাখার কথা বলছেন, তখন বন কর্মকর্তার এমন অসৎ আচরণে নানা প্রশ্নের জন্ম দেয়, এই বিষয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ ও স্থানীয়রা।