কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্টিত হয়েছে। ২৯ জুলাই বিকাল ৩টায় কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীর সভাপতিত্ব অনুষ্টিত হয়। সভায় উপস্থিত ছিলেন- সদস্য সচিব ও কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ সুরাইয়া আক্তার সুইটি, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।
সভায় (ক) ২০২৪-২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরের প্রকল্প অগ্রগতি পর্যালোচনা; (খ) ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট অনুমোদন; (গ) ২০২৬-২০২৭ অর্থ বছরের এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ; (ঘ) কক্সবাজার জেলা পরিষদের ডিজিটাল হাজিরা ; (ঙ) প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ; (চ) কক্সবাজার সমুদ্র সৈকতস্থ লাবনী পয়েন্টে জেলা পরিষদ মার্কেটের নীচতলায় ০৭টি দোকানের সেলামি ও ভাড়া নির্ধারণ ; এর বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া উখিয়া ও টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন খাস জমি সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের মাধ্যমে চিহ্নিত করে জেলা পরিষদের অনুকূলে বন্দোবস্ত প্রদান, কক্সবাজার জেলার ঈদগাঁও, টেকনাফ ও চকরিয়া উপজেলায় নতুন ডাকবাংলো নির্মাণ এবং সরকারের ২০২৬-২০৩০ মেয়াদি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় জেলা পরিষদের অর্থায়নে জেলার ১০টি উপজেলায় ২০২৬ সালে ১৫০০টি বৃক্ষরোপণের বিষয়েও আলোচনা করা হয়। জেলার দুঃস্থ, অসহায় ও গরিব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে জেলা পরিষদ তহবিল হতে অনুদান প্রদানের বিষয়ও সভায় গুরুত্ব পায়।
সভায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, জুম প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা যুক্ত ছিল এবং সহকারী প্রকৌশলী, এলজিইডি, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।