1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা

উখিয়া এনজিও কার্যক্রমে সমন্বয় ও জবাবদিহিতার তাগিদ

সরওয়ার কামাল কক্সবাজার
  • Update Time : Tuesday, July 28, 2026,
  • 78 Time View
উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাসিক এনজিও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। প্রধান অতিথি ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
সভায় বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেসান উল্লাহ সিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী জি. এম. মুক্তাদির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বেনজির ইকবাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোজিনা আক্তার রুমী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম সিরাজী এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোর্শেদ।
উপজেলায় কর্মরত দেশি-বিদেশি প্রায় ৬৫টি এনজিওর প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে চলমান কার্যক্রম ও বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, জবাবদিহিতা, স্বচ্ছতা ও সরকারের সঙ্গে সমন্বয় রেখে পরিকল্পিতভাবে কাজ করলে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো উখিয়ার অবহেলিত এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভাপতির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে এনজিওগুলোর কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। তবে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিলে প্রকৃত উপকারভোগীরা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ