1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা

মিথ্যা ও বানোয়াট মামলায় আসামি করার অভিযোগ: সংবাদ সম্মেলনে নবি হোসেনের প্রতিবাদ

মো:মাসুম রেজা শ্রীপুর প্রতিনিধি
  • Update Time : Thursday, July 23, 2026,
  • 40 Time View

গাজীপুরের শ্রীপুর পৌরসভা ৬ নং ওয়ার্ডে উজলাব ন্যাশনাল পল্টি ফ্যাক্টরির ভিতরে নাহার এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কেন্দ্র করে দায়ের করা সি আর মোকদ্দমা নং-১৫৪০/২০২৬-এ ৩ নম্বর আসামি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করাকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন নবি হোসেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ২টায় শ্রীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি বিভিন্ন নথিপত্র উপস্থাপন করে বলেন, মামলার ঘটনায় তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ব্যক্তিগত ও ব্যবসায়িকভাবে হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে এ মামলায় আসামি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে নবি হোসেন বলেন, আমি পৌর যুবদলের যুগ্ন আহবায়ক বিএনপির কর্মী তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তাকে সামাজিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য উপস্থাপন করে সি আর মোকদ্দমা নং-১৫৪০/২০২৬-এ তার নাম অন্তর্ভুক্ত করেছে। তিনি দাবি করেন, মামলায় উত্থাপিত অভিযোগের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করা হলে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যাবে না। তাই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বিচারব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি আশা করেন, তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন নবি হোসেন।

উল্লেখ্য, সি আর মোকদ্দমা নং-১৫৪০/২০২৬ বর্তমানে বিচারাধীন। সংবাদ সম্মেলনে নবি হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজের বক্তব্য তুলে ধরেছেন। মামলার অভিযোগের সত্যতা তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ