1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও হাফিজুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ

মীর মাসুুদ করিম গাজীপুর প্রতিনিধি
  • Update Time : Wednesday, July 22, 2026,
  • 44 Time View

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও হাফিজুল হক।
সভায় কাপাসিয়ার সামগ্রিক উন্নয়ন, সম্ভাবনা ও বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক নির্মূল, কিশোর গ্যাং রোধ এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক কার্যক্রমকে বেগবান করার বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভায় সাংবাদিকরা সমাজ ও প্রশাসনের দর্পণ হিসেবে কাজ করেন উল্লেখ করে বক্তারা বলেন, “বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় সমস্যা, বিকাশমান সম্ভাবনা এবং সাধারণ মানুষের প্রত্যাশার কথাগুলো তুলে ধরা হলে প্রশাসন সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ নিতে সক্ষম হয়।”
মতবিনিময় সভায় কাপাসিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকার সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসনকে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন ও সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন সাংবাদিকবৃন্দ।
সভা শেষে নবাগত ইউএনও হাফিজুল হককে কাপাসিয়া সাংবাদিক সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ