1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ

সরওয়ার কামাল কক্সবাজার
  • Update Time : Wednesday, July 22, 2026,
  • 56 Time View
কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, পর্যটন এলাকার নিরাপত্তা এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান।
তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক উন্নতি হচ্ছে।
এ ধারা অব্যাহত রাখতে সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সভায় বক্তারা মাদক, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি পর্যটন নগরী কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়।
এ সময় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ