নেত্রকোনার মদন উপজেলার ৪নং গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির উদ্যোগে হাওরের মৎস্য সম্পদ সুরক্ষা ও উন্নয়ন কমিটি গঠন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পূর্বে বলেন, “মাছ আমাদের জাতীয় সম্পদ। কিছু অসাধু জেলে চায়না জাল ও বিষ প্রয়োগের মাধ্যমে হাওরের মাছ ধ্বংস করছে। হাওরের মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে দ্রুত সুরক্ষা ও উন্নয়ন কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন ।
এ সময় ৪ নং গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অনিক আহমেদ সম্রাট বলেন, “হাওরের দেশীয় বিভিন্ন প্রজাতির প্রাকৃতিক মাছ দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই সম্পদ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। কোনোভাবেই যাতে মাছের ক্ষতি না হয়, সে জন্য ইউনিয়ন বিএনপি কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি কার্যকর কমিটি গঠন করা হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিলাদ হোসেন, আমজাদ হোসেন তালুকদার, সুজাত, শরিফুল ইসলাম সন্তোষ, অলিউল্লাহ, আমিনুল ইসলাম রুজেল, মোবারক হোসেন তালুকদার, আল রাব্বি রবিন, জোসেফ আহমেদ ভুট্রোসহ ৪ নং গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।