1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

গাজীপুর সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য হাজী সমাবেশ অনুষ্ঠিত

অলিদুর রহমান অলি:
  • Update Time : Sunday, July 19, 2026,
  • 41 Time View
 গাজীপুর: গাজীপুর সোসাইটির উদ্যোগে এক বর্ণাঢ্য হাজী সমাবেশ রবিবার সকালে গাজীপুর মহানগরের বাসন থানার টেকনগপাড়া এলাকায় অবস্থিত সাগর সৈকত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সোসাইটির সভাপতি অ্যাডভোকেট এস. এম. শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আমজাদ হোসেন, কাউলতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, অধ্যক্ষ শাহাবুদ্দিন, আব্দুর রশিদ ঢালী, মো. বশির আহমেদ বাচ্চু, এম. খালেক আকন্দ, মাওলানা ফজলুর রহমান, হাজী কফিল উদ্দিন, আহছান উল্লাহ, আমির উদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা পবিত্র হজের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, পারস্পরিক সম্প্রীতি এবং সামাজিক ঐক্য সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয় এবং স্মারক উপহার প্রদান করা হয়।
গাজীপুরের বিভিন্ন প্রান্ত থেকে আগত সহস্রাধিক হাজীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ