খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কে ডিএ ) এর চেয়ারম্যান ১8 জুলাই বেলা সাড়ে ১১ টায় শিরোমনি বাজার উন্নয়ন এবং বহুতল ভবন কে ডিএ মার্কেট করার পরিকল্পনা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে এক আলোচনা সভা শিরোমনি বাজার বণিক সমিতি কার্যালয় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিরোমনি বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ রেজাউল হক.। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা.। বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শেখ ইকবাল হোসেন , সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম , শিরোমণি বাজার বণিক সমিতির কার্যকরী সভাপতি আব্দুল হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব মোড়ল আব্দুস সোবহান, আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান , বিশিষ্ট ব্যবসায়ী এবাদত হোসেন, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মহসিন বিশ্বাস থানা বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন,কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ সেলিম আহমেদ,বণিক সমিতি নেতা মোঃ বরকত হোসেন, মোঃ ফরিদ হোসেন, মোঃ মিরাজ হোসেন, মোহাম্মদ সাব্বির হোসেন,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।, শেষে শিরোমনি বাজার ও কেডিএ আবাসিক এলাকা পরিবেশন করেন।