1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

গিলাতলা ২ নম্বর কলোনি বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মিহির, বিশেষ প্রতিনিধি
  • Update Time : Saturday, July 18, 2026,
  • 69 Time View
খুলনার খান জাহান আলী থানার গিলাতলা ২ নম্বর কলোনি বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শুক্রবার জুমার নামাজের পর আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গিলাতলা ২ নম্বর কলোনি বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি সরদার মহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য শাহনাজ পারভীন শানু। সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ মোড়ল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক দল, ১ নম্বর আটরা গিলাতলা ইউনিয়নের সভাপতি খন্দকার শরিফুল ইসলাম, ডাক্তার বাড়ি ইয়ং বয়েজ ক্লাবের সম্পাদক সরদার আল মুতাসিম, সমাজসেবক সরদার ইয়াসিন, শিরোমণি হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান এবং মো. শিমুল হোসেন।
সভায় গত ২০ জুন গঠিত গিলাতলা ২ নম্বর কলোনি বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন— সৈয়দ জাফর হোসেন, খান শাহাদাত হোসেন, মোহাম্মদ গোলাম মোস্তফা, মো. খান জাকির হোসেন, ইউপি সদস্য মো. লিটন হোসেন, সৈয়দ তাজমুল ইসলাম, মোহাম্মদ আনিসুজ্জামান ও মোহাম্মদ শওকত খন্দকার।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন— সভাপতি সরদার মহসিন আলী, সহ-সভাপতি খান জাফর ইকবাল ও মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম সুমন, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও মো. সুমন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ মোড়ল, প্রচার সম্পাদক মোহাম্মদ খান আইয়ুব আলী এবং সদস্য হাফেজ শেখ আলামিন, মো. যমুনা, মো. নুর ইসলাম খান, মো. ময়না, মো. সেলিম হোসেন ও মো. আব্দুর রাজ্জাক ফকির।
অনুষ্ঠান শেষে বাজার এলাকায় বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ