1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

সাতক্ষীরার কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেখ মারুফ হোসেন কালিগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : Thursday, July 16, 2026,
  • 63 Time View
সাতক্ষীরার কালিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা ও উল্টো রথযাত্রা সফলভাবে উদযাপন করার লক্ষ্যে কা‌লিগঞ্জ উপ‌জেলা বিএন‌পি`র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ জুলাই) সকাল ১০টায়  উপজেলা বিএনপি’র কার্যালয়ে সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দিন। উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সম হেদায়েতুল ইসলাম, শেখ নুরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, কৃৃষ্ণনগরের সভাপতি আল মাহমুদ ছট্টু, বিষ্ণুপুরের সহ সভাপতি মেহেদী হাসান বাবু, দঃ শ্রীপুর সভাপতি জুলফিক্কার আলী সাপুই, কুশুলিয়ার সভাপতি হাসানুর রহমান, মৌতলা সভাপতি শেখ আলমগীর হোসেন, রতনপুরের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সেক্রেটারী ফজলুর রহমান আকাশ, ধলবাড়িয়ার সভাপতি শেখ গোলাম মোস্তফা, মথুরেশপুরের সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, তারালীর সভাপতি আরশাদ আলী, নলতার সভাপতি ওসমান, ভাড়াশিমলার সভাপতি আফছার আলী, উপজেলা জিয়া পরিষদের সেক্রটারী নুরুজ্জামান পাড়, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা তাতিদলের সভাপতি শরীফ আব্দুর রাজ্জাক, ছাত্রদলের সাবেক সেক্রটারী রেদাওয়ান ফেরদৌস রনি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম প্রমুখ। এসময়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কেন্দ্রের নির্দেশনায় ১৬ই জুলাই রথযাত্রা সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে করার জন্যে সকলে মিলে নর্বাত্মক সহযোগীতা করতে হবে। বিএনপিকে তৃণমূলে সংগঠিত করতে ভেদাভেদ ভূলে শহীদ জিয়ার আদর্শকে আগলে ধরে এগিয়ে যেতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনার কোনো প্রেতাত্মা যেনো কালিগঞ্জে মিছিল, মিটিং ও সভা না করতে পারে সেদিগে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিগতদিনে আমাদেরকে তাড়িয়ে ধরে পুলিশে দিয়েছিলো আওয়ামীরা। দেয়ার হাকিম ও তার জামাই বাবলা ঘোষসহ আওযামী দোসররা কালিগঞ্জে সর্বশেষ ২০২৪ সালে আমাকেসহ অনেকের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে দিয়েছিলো আজও তার অধরা। তাদেরকে চিহৃিত করে করে আগামীদিনে মামলা দিয়ে জেলে পাঠাতে হবে। নিষিদ্ধ এ দলের কারোর সাথে আপোষ নয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ