1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

নারী নির্যাতন, নারীলোভী সন্ত্রাসী হেমায়েত বাহিনীর গ্রেপ্তারের দাবি

নাজমুল আলম মুন্না,
  • Update Time : Wednesday, July 15, 2026,
  • 59 Time View
 কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল, নারী নির্যাতন ও মামলার সুষ্ঠু তদন্ত  ও নারীলোভী সন্ত্রাসী হেমায়েত বাহিনীর গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৪ জুলাই) সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের পাদদেশে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, সৈয়দ হেমায়েত আলী অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ইউনিয়ন পরিষদের সদস্য থাকাকালে সরকারি বিভিন্ন সুবিধা বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও সরকারি সম্পদ আত্মসাত করেছে। বর্তমানে তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা মনে করি, এসব অভিযোগ রাজনৈতিক দলটির ভাবমূর্তিও ক্ষুন্ন করছে।
তিনি আরো বলেন, ০৮ অক্টোবর ২০২৫ তারিখে শেখ ফয়েজ আলী ও শেখ মজিদসহ কয়েকজন ব্যক্তি আমার বাড়ির সামনে জনসাধারণের চলাচলের রাস্তা অবরুদ্ধ করে। আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়। পরবর্তীতে আমি কালিগঞ্জ থানায় জিডি নং-১২৬৫, তারিখ ২৮/১২/২০২৫ দায়ের করি। এছাড়া  সম্প্রতি সৈয়দ হেমায়েত আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের হয়েছে। পাশাপাশি সাবেক সেনা সদস্য নাসির উদ্দীনের পরিবারের ওপর হামলা, চাঁদা দাবির অভিযোগ এবং বাড়িতে ভাঙচুরের ঘটনায় কালিগঞ্জ থানার মামলা নং-২৫, তারিখ ২৫/০৪/২০২৬ দায়ের করা হয়।
কিন্তু  এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও মামলাগুলোর তদন্ত ও আসামীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণে দৃশ্যমান অগ্রগতি দেখা যায় নি। আসামীরা নিয়মিত প্রকাশ্যে এলাকায় ও থানার আশেপাশে চলাচল করছে। কিন্তু প্রশাসন সেটা দেখে ও না দেখার ভান করছে।
তিনি আরো অভিযোগ তুলে বলেন, আমরা আরও আশঙ্কা করছি যে, মামলাগুলোর তদন্তকে দুর্বল করার চেষ্টা চলছে। বিশেষ করে, সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা এসআই জহির রায়হানের ভূমিকা নিয়ে আমাদের গুরুতর প্রশ্ন রয়েছে। তিনি মামলার আলামত সংগ্রহও করেননি। আমাদের অভিযোগ, তিনি মামলার গুরুত্বপূর্ণ ধারাগুলো বাদ দিয়েছেন, যা সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে বাধাগ্রত করতে পারে। আমরা  প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশের দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে আবেদন জানাই, যেন আমাদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ন্যায়বিচার নিশ্চিত করা হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ