1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে ঘিরে মামলার প্রতিবাদে টঙ্গীতে প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার:
  • Update Time : Saturday, July 11, 2026,
  • 79 Time View
গাজীপুর মহানগরের ৪৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে টঙ্গীর বিসিক এলাকার ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ এবং এ বিষয়ে কথিত অপপ্রচারের অভিযোগ তুলে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকাল ১০টায় টঙ্গীর গোপালপুর কাঁচাবাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষ এতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
প্রতিবাদ সভায় যাদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানানো হয়, তারা হলেন গাজীপুর মহানগরের ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলু, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হোসেন মন্ডল, ৪৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কাজী দাউদ, ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আলমগীর পাঠান এবং ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি খালেক মিয়া।
সভায় বক্তারা অভিযোগ করেন, ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তারা দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ সময় বক্তারা গাজীপুর মহানগরের ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলুকে পুনরায় তার সাংগঠনিক পদে বহাল রাখার দাবিও জানান।
এ ছাড়া বক্তারা বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ ও দাবিগুলো সংশ্লিষ্ট বক্তাদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ