1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

“কাপাসিয়ায় জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময়

মীর মাসুদ করিম, গাজীপুর প্রতিনিধি
  • Update Time : Tuesday, July 7, 2026,
  • 88 Time View

কাপাসিয়ায় জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময়

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া কাপাসিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার (৬ জুলাই) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেন।

উপজেলা পরিষদ সভাকক্ষে দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রশাসনের সকল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে অগ্রগতি, সম্ভাবনা ও সুবিধা-অসুবিধার কথা দীর্ঘ সময় ধৈর্যের সাথে শুনেন। তিনি সবাইকে দেশ, জাতি ও সমাজের প্রতি প্রত্যেকের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে যার যার অবস্থানে সচেষ্ট থাকার আহ্বান জানান। প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সবাইকে কাজ করার জন্য বলেন এবং সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে অনুসরণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।

আরও পড়ুন

ময়মনসিংহ সিটি করপোরেশনের ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা

উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এজাজ মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রেজাউর রহমান মিঠু, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা প্রমুখ।

এর আগে সকালে জেলা প্রশাসক কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, নদী তীরবর্তী ক্ষতিগ্রস্ত কাপাসিয়া থানা ভবন, উপজেলা ভূমি অফিস ও উপজেলা পরিষদ চত্বরে নির্মিত নতুন প্রশাসনিক ভবন পরিদর্শন করেন।

এছাড়া উপজেলা মহিলা সংস্থার উদ্যোগে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, পল্লী উন্নয়ন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে ৬ জুলাই জাতীয় পল্লী দিবস উপলক্ষে ঋণ ও গাছের চারা বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং বিভিন্ন মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসায় ফুটবল ও ভেন্ডিং মেশিন বিতরণ করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ