1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

বদরগঞ্জে কাঁদা পানিতে একাকার নাগেরহাট বন্দর

বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
  • Update Time : Wednesday, June 24, 2026,
  • 53 Time View
রংপুরের বদরগঞ্জ উপজেলা সদর হতে ২০ কিলোমিটার পুর্বদিকে ঐত‍িহ‍্যবাহী নাগেরহাট বন্দরটি অবস্থিত। এই অঞ্চলের কৃষকদের উৎপাদিত রবি শস্য রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে চলে যায়। কাচা মাল ব‍্যবসায়ী অহিদুল হক,সবজি চাষী আঃ হালিম ও আনারুল ইসলামের দেয়া তথ‍্য মতে এ হাটে প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার সবজি কেনা বেচা হয়। তিনি আরো বলেন ঢাকা কারওয়ান বাজারের কয়েকজন ব‍্যবসায়ী এখান থেকে কাচা মাল ক্রয় করে ট্রাক ভর্তি করে নিয়ে যান তারা। স্থানীয় ব‍্যবসায়ী আশরাফুল হক জানালেন মুল হাটের ভিতরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় মহসড়কের উপরে কাচা মাল বহনবাহী ট্রাক গুলো লোড করছি।
নাগেরহাট বন্দরটি এই অঞ্চলের মানুষের প্রাণ কেন্দ্র। কিন্তু সময়ের বিবর্তনে যোগযোগ ব‍্যবস্থা কিছুটা উন্নত হলেও হাটে লাগেনি দৃশ‍্যমান উন্নয়নের কোন ছোঁয়া। অথচ সরকার প্রতি বছর ইজারার মাধ‍্যমে ২০থেকে ২৫ লাখ টাকা রাজস্ব পেয়ে থাকেন। বর্ষা মৌসমে সামান‍্য বৃষ্টি হলে হাটু পানি জমে থাকে।
ফলে হাটে আসা ক্রেতা বিক্রেতা সহ সাধারণ মানুষের ভোগান্তি যেন নিত‍্যদিনের সঙ্গী।
সরেজমিন ঘুরে দেখা যায় হাটে নেই কোন পানি নিস্কাশনের ড্রেনেজ ব‍্যবস্থা। মান্ধাতার আমলে ছোট ছোট তিন চারটি ড্রেন থাকার কথা ব‍্যবসায়ী ও স্থানীয়রা জানালেও তার কোন অস্তিত্ব খুজে পাওয়া যায়নি।
তবে কেউ কেউ জানিয়েছেন এলাকার প্রভাবশালীরা হাটের জমি দখল করে নিয়ে তার উপরে এলোমেলো ভাবে  পাকা ঘর তুলেছেন। অনেকে ঘর তুলে কিছুদিন পর সেই ঘর লাখ লাখ টাকা বিক্রি করে দিয়েছেন ব‍্যবসায়ীদের কাছে।
 অনেক ব‍্যবসায়ীরা আবার জামানত এবং মাসিক ভাড়া দিয়ে দখলদার কাছে লিখিত ভাবে চুক্তি করে ঘর ভাড়াও নিয়েছেন তাদের কাছে।
 শুধু তাই নয় ড্রেন গুলো সহ ফুটপাত ও দখল করে নিয়েছেন দখলদারা।
এদিকে হাটের প্রধান সড়কটি খানাখন্দ তৈরী হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সবজি ব‍্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন সামান‍্য বৃষ্টি হলে গোটা হাটটি ডোবায় পরিনত হয়।সার ব‍্যবসায়ী বাবলা মিয়াও নিরান চন্দ্র শীল  জানান কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম‍্যান শামসুল আলম জন দুর্ভোগ নিরোশনে নিজ অর্থায়নে হাটের বিভিন্ন জায়গায় ইটের খোয়া ফেলেকাঁদা পানি রোধ করেছেন।
এতে হাটে আসা সাধারণ মানুষ ও ব‍্যবসায়ীদের মাঝে কিছুটা স্বস্তি মিলেছে।যোগাযোগ করা হলে হাট ইজাদার রাম প্রশাদ সাহা বলেন এটি অভিভাবকহীন একটি হাট। বছর আসে বছর যায়। এহাটে চলাচলের রাস্তা এবং গলি গুলো একটু ঘুরে দেখুন। তাহলে বুঝতে পারবেন হাটের কি বেহাল অবস্থা। তিনি আরো বলেন বদরগঞ্জ উপজেলার মধ‍্যে সব চেয়ে বড় হাট এটি। নয়াপাড়া গ্রামের স্বাধীন ও সবজি ব‍্যবসায়ী আলামিন বলেন, হাটে সামান‍্য বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরী হয়। দোকান দেয়ার মত পরিস্থিতি থাকে না। সংশ্লিষ্টরা এতটাই উদাসীন যে এসব সমস‍্যা সমাধানে তাদের নেই কোন নজর।
 এ ব্যাপারে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি এ এস এম শাহাদ‍ৎ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন না ধরায় তার ভাষ‍্য পাওয়া যায়নি।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ