মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বাগদিয়া গ্রামে সালিশ মীমাংসার বৈঠকে হামলার অভিযোগ উঠেছে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির শরীফের বিরুদ্ধে,এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১০ জুন বাগদিয়া গ্রামে জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে রেজাউল আহসান এর বাড়িতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি এবং উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে,বৈঠক চলাকালে এক পর্যায়ে ওয়ার্ড আওয়ামীলীগের নেতা মনির শরীফ ও তার সমর্থকরা উত্তেজনা সৃষ্টি করেন এবং কয়েকজনের ওপর হামলা চালান। এ সময় হামলায় রেজাউল আহসান তার ভাই হাফিজুর রহমান ও মিজানুর রহমানগনকে পিটিয়ে আহত করেন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতার বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন বলেন, কলসকাঠী হামলা ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি,বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।