মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর একটি বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭ নং চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকী সিঙ্গের কান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ মোস্তফা (৫০), মোঃ জাহাঙ্গীর আলম (৫২) এবং মোঃ মিনহাজ উদ্দিন (৪১)। এদের মধ্যে গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম মেলান্দহ থানার ফুলকোচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বলে জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় হাতেনাতে ৫০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।