মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

গাইবান্ধা সদর পৌরসভা শাখা ছাত্রলীগের ১ নং ওয়ার্ড কমিটির সভাপতি মো: লাওহে মাহফুজ অমিতকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৭ জুন) রাত ৮টা ৩০ মিনিটের দিকে শহরের ভি এইড রোড সংলগ্ন বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো: লাওহে মাহফুজ অমিত সদর উপজেলার ডেভিড কোম্পানি পাড়া এলাকার মো: লিটন শেখ ও মোছা: লাবনী বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল রাতে বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাকে আটক করে থানায় নেওয়া হয়। কী কারণে বা কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে পুলিশ তাৎক্ষণিক বিস্তারিত কিছু না জানালেও, আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।