
ঢাকার দোহার উপজেলায় ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দোহার থানার চর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই কৃষ্ণ পোদ্দার।
এর আগে রোববার দুপুরে উপজেলার কার্তিকপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার কার্তিকপুর গ্রামের জহির মোল্লার ছেলে আকাশ মোল্লা ওরফে শুভ (২৫), একই গ্রামের এজাজ আহমেদের ছেলে মোঃ ইফতেখার রউফ সীমান্ত (১৯) ও মোঃ আফজালের ছেলে মোহাম্মদ সিয়াম (২০)।
পুলিশ জানায়, আটককৃতরা মাদক বিক্রেতা। আটকের সময় তাদের কাছ থেকে ৫০টি ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আজ তাদের আদালতে পাঠানো হবে বলে জানান এসআই কৃষ্ণ পোদ্দার।