মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

ঝিনাইদহে শৈলকূপা থানার একটি বিশেষ অভিযানে ১৭ পিস (সত্তের) ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূএে জানা যায়, সহকারী পুলিশ সুপার (শৈলকূপা সার্কেল) মো:আখতারুজ্জামানের দিকনির্দেশনা ও শৈলকূপা থানার ওসি মো.হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে থানার এস আই (নিঃ) মো.তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
গতকালের এই অভিযানে ১৭ পিস (সত্তের)ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য সহ ২ (দুই) আসামীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মাছুম বিল্লাহ (২৬), পিতা-মৃত বাবর আলী, গ্রামের বাড়ি কাঞ্চননগর, থানা-ঝিনাইদহ সদর এবং মো. জিহাদ হোসেন (২৫), পিতা-মো. মাসুদ রানা, সাং-রতনপুর, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানাই মাদক বিরোধী অভিযান অব্যাহত এবং মাদক নির্মূলে শৈলকূপা থানা পুলিশের কঠোর অবস্থান রয়েছে।