
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে সাভার থেকে ৫ লিটার চোলাইমদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম। অভিযানে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ অংশগ্রহণ করেন।
গত ৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৭টা ৫০ মিনিটে সাভার মডেল থানার জয়পাড়া এলাকা থেকে আসামি মোঃ সালমান খান (২৫)-কে গ্রেফতার করা হয়। তিনি জামশিং জয়পাড়া এলাকার বাসিন্দা। এ সময় তার হেফাজত থেকে আনুমানিক ৫ হাজার টাকা মূল্যের ৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি (উত্তর), ঢাকা জেলা।