মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

ঠাকুরগাঁওয়ে ‘ডিবি পরিচয়ধারী’ যুবককে গণপিটুনি, অনুমতি ছাড়া অভিযানে গিয়ে প্রত্যাহার এএসআই

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) সঙ্গে থাকা ডিবি পুলিশের পরিচয়দানকারী এক যুবককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অভিযানে অংশ নেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট এএসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত সোমবার (১ জুন) দুপুরে রুহিয়া থানাধীন আখানগর ফার্ম মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান।স্থানীয় সূত্রে জানা যায়, সাদা পোশাকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ওই এলাকায় এসে একটি কুমড়া সংরক্ষণাগারে প্রবেশ করেন। সেখানে কয়েকজন যুবক মোবাইল ফোনে লুডু খেলছিলেন। এ সময় ওই দুই ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কয়েকজনের মোবাইল ফোন জব্দ করেন এবং সেখানে ‘ক্যাসিনো খেলা’ হচ্ছে বলে অভিযোগ তোলেন।
তবে স্থানীয়দের দাবি, মোবাইল ফোন তল্লাশি করেও জুয়া বা অনলাইন ক্যাসিনোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপরও তারা এক যুবকের হাতে হাতকড়া পরিয়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং জব্দকৃত মোবাইল ফোন পরে থানা থেকে বুঝে নিতে বলা হয়।
ঘটনার একপর্যায়ে উপস্থিত লোকজনের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে তারা ওই দুই ব্যক্তির পরিচয় জানতে চান এবং পরিচয়পত্র দেখানোর দাবি করেন। এ সময় কালাম নামে এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিলেও কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। অন্যদিকে সঙ্গে থাকা রুহিয়া থানার এএসআই রুবেল রানা তার সরকারি পরিচয়পত্র প্রদর্শন করলে তাকে ছেড়ে দেওয়া হয়।
এরপর উত্তেজিত জনতা কথিত ডিবি সদস্য কালামকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয় কুমড়া ব্যবসায়ী মুসা অভিযোগ করে বলেন, “ডিবি পরিচয় দেওয়া ওই ব্যক্তি এর আগেও আমাকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন। আজ আবার পুলিশের সঙ্গে এসে আমার ছেলেকে ধরে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু কোনো অপরাধের প্রমাণ দেখাতে পারেনি।”
স্থানীয় বাসিন্দা সোহেল ইসলাম, বিশ্বাস রায়সহ আরও কয়েকজন অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে রুহিয়া থানার ওসি মো. বদিউজ্জামান বলেন,“থানার অনুমতি ছাড়াই এএসআই রুবেল রানা একজন সোর্সকে সঙ্গে নিয়ে ওই এলাকায় গিয়েছিলেন। জুয়া খেলার অভিযোগে কয়েকজনের মোবাইল পরীক্ষা করা হলেও কোনো ধরনের প্রমাণ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা সঙ্গে থাকা সোর্সকে আটক করে মারধর করেন।”
তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলা ও অনুমতি ছাড়া অভিযানে যাওয়ার অভিযোগে এএসআই রুবেল রানাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আহত সোর্স কালামকে চিকিৎসা শেষে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।নঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের সঙ্গে কথিত ডিবি পরিচয়ধারী ব্যক্তির উপস্থিতি, অভিযানের বৈধতা এবং অনুমতি ছাড়া অভিযানে অংশগ্রহণের বিষয়গুলো নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে। অনেকেই এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *